যুদ্ধ জেতার পরও পাণ্ডবরা কেন সুখী হতে পারেননি?
কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডবদের চূড়ান্ত জয়। আমরা ভাবি এটাই বুঝি মহাকাব্যের সুখের সমাপ্তি। কিন্তু সত্যিটা হলো 18 দিনের ওই রক্তক্ষয়ী জয়ই ছিল এক ভয়ঙ্কর ট্রাজেডির শুরু। হস্তিনাপুরের সিংহাসনে যুধিষ্ঠির বসলেন ঠিকই। কিন্তু স্বজন হারানোর বেদনায় রাজপ্রাসাদ তখন শ্মশানের মতো। কুরু বংশের বিনাশে শোকা হতো মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে এক নির্মম অভিশাপ দিলেন। 36 বছর পর সেই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেল। এক ভয়াবহ দাবানলে পুড়ে মর্মান্তিক মৃত্যু হলো ধৃতরাষ্ট্র, গান্ধারী ও মাতা কুন্তীর। আর অন্যদিকে নিজেদের মধ্যে কলহ করে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল শ্রীকৃষ্ণের যদু বংশ। তবে পান্ডবদের জীবনের সবচেয়ে বড় আঘাতটা এলো শ্রীকৃষ্ণের আকস্মিক দেহ ত্যাগের পর। পরম সখা ও রক্ষককে হারিয়ে তারা গভীরভাবে উপলব্ধি করলেন এই বিশাল রাজ্য, সম্পদ বা পার্থিব ক্ষমতার আর কোন মূল্যই নেই। যে সিংহাসনের জন্য এত রক্তপাত সেখানে পৌত্র পরীক্ষিতকে বসিয়ে তারা চরম ত্যাগের সিদ্ধান্ত নিলেন। দ্রৌপদীকে সঙ্গে নিয়ে চিরতরে বেরিয়ে পড়লেন হিমালয়ের এক অন্তহীন মহাপ্রেস্থানের পথে। কারণ তারা বুঝেছিলেন পার্থিব অহংকার আর রক্ত স্নাত ক্ষমতা কখনো প্রকৃত শান্তি দিতে পারে না।